ছবি :বিভাস লোধ
ছবি :বিভাস লোধ
ঈপ্সিতা গোস্বামী: রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সর্বত্র এসি বাস পরিষেবা চালু করা হয়েছে।প্রকল্পের নাম ‘বাংলাশ্রী’।এই উপলক্ষে বুধবার নবান্নে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাশ্রীর শুভ উদ্বোধন করেন। তমলুক,কোচবিহার,কালিম্পঙ, দার্জিলিং,মালদহ, মুর্শিদাবাদ,বীরভূম,বর্ধমান,আসানসোল,বাঁকুড়া, ঝাড়গ্রা,পশ্চিম মেদিনীপুর ,পূর্ব বর্ধমান, চুঁচুড়া,কৃষ্ণনগর,বারাসাত,রায়গঞ্জ, পুরুলিয়া থেকে ননস্টপ এসি বাস চালু করা হয়।তাছাড়া সেফ ড্রাইভ সেভ লাইফের আওতায় ২২ টি ট্রমা কেয়ার এ্যাম্বুলেন্স তুলে দিলেন সংশ্লিষ্ট জেলার হাতে ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মাননীয় পরিবহন ও পরিবেশ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।
ছবি :বিভাস লোধ



No comments:
Post a Comment