শাকিব-শ্রাবন্তীর ছবির মুক্তির দিন পিছালো! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

শাকিব-শ্রাবন্তীর ছবির মুক্তির দিন পিছালো!

আগামী শুক্রবার (২০ জুলাই) বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ ছবিটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। এই ছবির আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহমেদ ট্রেডার্সের এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমকে জানান, ২০ জুলাই (শুক্রবার) মুক্তি পাচ্ছে না ‘ভাইজান এলো রে।

এই সময়ে ‘ভাইজান এলো রে’ যাতে আরও বেশি হলে মুক্তি দেয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে। ছবিটি বাংলাদেশে মুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের ছবি ‘ভাইজান এলো রে’। অতীতের ছবিগুলোর থেকে আরও এটি ভালো চলবে। ছবিটি প্রদর্শনের জন্য হল মালিকদের ব্যাপক আগ্রহ রয়েছে।প্রযোজক সমিতি থেকে মুক্তির তারিখ না পাওয়ায় ভাইজানের মুক্তি পেছানো হয়েছে বলে জানা যায়। তবে ‘২৭ জুলাই নিশ্চিত ‘ভাইজান এলো রে’ মুক্তি পাবে’, জানায় এন ইউ আহমেদ ট্রেডার্সের ওই কর্মকর্তা। তিনি আরও জানান, আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছি। সুতরাং ২৭ জুলাই মুক্তিতে কোনো বাঁধা নেই।
শাকিব খান ছাড়াও এ ছবিতে বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল, রজতাভ দত্ত প্রমুখ অভিনয় করেছেন ভাইজান এলো রে ছবিতে। ছবির পরিচালক জয়দীপ মুখার্জি।
প্রসঙ্গত, গত সোমবার ‘ভাইজান এলো রে’ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র লাভ করে। এসকে মুভিস প্রযোজিত ‘ভাইজান এলো রে’ গেল ঈদে পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পায়। ইন্ডিয়ার শীর্ষ গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ ১৬ জুলাই এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে ঈদে মুক্তি পায় ‘সুলতান’ ছবির চেয়ে ‘ভাইজান এলো রে’ ছবিটি ‘এভারেজ’ ব্যবসা করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad