ব্যাকলেস টপ!ফের ভাইরাল শাহরুখ কন্যা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 July 2018

ব্যাকলেস টপ!ফের ভাইরাল শাহরুখ কন্যা

সুহানা খান। এই নামটাই তার পরিচিত জন্য যথেষ্ট। এটা ঠিক যে, প্রাথমিক ভাবে বাবা অর্থাৎ শাহরুখ খানের মেয়ে বলেই পরিচিত হতেন এই স্টার কিড। কিন্তু ইদানীং নিজস্ব পরিচিতি তৈরি করেছেন তিনি। হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন।

সোশ্যাল অডিয়েন্সের কেউ কেউ বলছেন, এই ছবি কোনও ক্লাবে তোলা। হয়তো বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন তিনি। আবার কারও মতে, যেখানে খুশি যাওয়ার স্বাধীনতা রয়েছে সুহানার। ইচ্ছে মতো ছবি শেয়ার করার স্বাধীনতাও রয়েছে তার। ফলে তিনি কোথায় গিয়েছিলেন, তা নিয়ে নীতি পুলিশি কেন, তা নিয়েও প্রশ্ন উঠছে কোনও কোনও মহলে।মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সুহানার ছবি। সদ্য তার এমন একটি ছবি ছড়িয়েছে ওয়েব দুনিয়ায় তা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে। দেখা যাচ্ছে, জিন্স এবং ব্যাকলেস টপ পরে দাঁড়িয়ে রয়েছেন সুহানা। কিন্তু প্রশ্ন উঠছে, কোথায় গিয়েছিলেন তিনি?
কখনও মায়ের সঙ্গে, কখনও বা ভাইদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন সুহানা। কখনও বা বিকিনি পরেও ছবি দিয়েছেন। তা নিয়ে আলোচনা হলেও এখনও পর্যন্ত প্রকাশ্যে এ নিয়ে মুখ খোলেননি তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad