বলিউড তারকাদের যে নামে বাড়ির লোকজন ডাকেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 16 July 2018

বলিউড তারকাদের যে নামে বাড়ির লোকজন ডাকেন


বলিউডের প্রিয় তারকাদের অনেকেই তাদের আসল নামেই চেনেন। অনেকেই তাদের ডাকনাম জানেন না। তবে তাদেরও দেশ মজার মজার ডাকনাম আছে। সেই সব ডাকনামে ধরেই তাদেরকে বাড়ির লোকজন ডাকেন।
ফিল্ম বিটের প্রতিবেদনে জানানো হয় সেই তারকাদের ডাকনামগুলো, বলিউডের অভিনেত্রী আলিয়া ভাটের ডাকনাম আলু। বাড়ির লোকজন তাকে আলু নামেই ডাকেন।
বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ডাকনাম বেবো আর কারিশমা কাপুরের ডাকনাম লোলো। এ নামে শুধু তাদের পরিবারের সদস্যরাই ডাকেন না, তাদের ভক্তরাও এ ডাকনামে ডাকেন তাদের।
বলিউড বাদশাহ শাহরুখ খানের ডাকনাম লাকি আলি।
ছোটবেলা থেকে সোনম কাপুরকে দেখতে বেশ লম্বা দেখাত। তাই মেয়েকে মজা করে জিরাফের সঙ্গে তুলনা করতেন অনিল কাপুর। দুষ্টুমি করে মেয়েকে তাই জিরাফ বলে ডাকতেন। এখনো এই নামেই মেয়েকে ডাকেন তিনি।
ঐশ্বরিয়া রাইকে তার পরিবারের সদস্যরা গুল্লু বলে ডাকেন।
বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের আসল নাম রাজিব ভাটি। তাই এ অভিনেতার বন্ধুরা তাকে রাজু বলেই ডাকেন।
বলিউডের সুদর্শন অভিনেতা বরুণ ধাওয়ানকে বাড়িতে পাপ্পু নামেই ডাকা হয়।
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বেশ কয়েকটি ডাকনাম আছে। কখনো তাকে পিগি চপস নামে ডাকা হয়, কখনো তাকে মিমি। আবার কখনো মিথো নামেও ডাকা হয় তাকে।
রণবীর কাপুরকে তার বাড়ির মানুষরা রেমন্ড বলে ডাকেন।

No comments:

Post a Comment

Post Top Ad