বিকৃত মানসিকতার হাত থেকে রেহাই পেল না কুকুরও। পোষা কুকুরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন এক তরুণ।
ঘটনাটি ঘটেছে কলকাতার লেকটাউনের পাতিপুকুরের বিধানপল্লি এলাকায়। অভিযুক্তের নাম কমলেশ মাহাতো।
পুলিশ জানায়, কুকুরটি কমলেশের পোষ্য। প্রতিবেশীদের সন্দেহ ছিল, কমলেশ নিত্যদিনই তাঁর পোষ্যের ওপর এই নারকীয় অত্যাচার চালাতেন। রোববার রাতেও কুকুরের মুখ বেঁধে তার উপর অত্যাচার চালায় কমলেশ। প্রতিবেশীরা দেখতে পেয়ে স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেয়।
স্থানীয় থানায় খবর দেওয়া হলে কমলেশকে গ্রেফতার করে লেক থানার পুলিশ। কুকুরটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশুকল্যাণ দফতরের সদস্যরা। মেডিকেল পরীক্ষায় কুকুরটিকে ধর্ষণের প্রমাণ মিলেছে।-সূত্র: সংবাদ প্রতিদিন

No comments:
Post a Comment