নেইমারের জাদুতে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 July 2018

নেইমারের জাদুতে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল!


রাশিয়া বিশ্বকাপে আজ অন্য নেইমারকে দেখতে পায় পুরো ফুটবল বিশ্ব। এদিন নেইমার নিজে যেমন একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। খেলার শেষ হবার কয়েকমিনিট আগে তার বাড়ানো বলে গোল পায় ব্রাজিল। দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ব্রাজিল। বিশ্বকাপে সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারালো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের দুইটি গোলের মধ্যে প্রথমটি করেন নেইমার। দ্বিতীয় গোলটিতেও নেইমারের অবদান রয়েছে। নেইমারের পাস থেকে বলে গোলটি করেন রবার্তো ফিরমিনো। আজ রাতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে জাপান। এই ম্যাচে যারা জয় পাবে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল তাদের মুখোমুখি হবে।

No comments:

Post a Comment

Post Top Ad