প্রমীলা বাহিনীর উচ্ছেদ চোলাই ঠেক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 July 2018

প্রমীলা বাহিনীর উচ্ছেদ চোলাই ঠেক!




খড়িবাড়ী থানার অন্তর্গত কল্যানপুর ও অর্জুনমহল এলাকায় স্থানীয় প্রমীলা বাহিনী গুড়িয়ে দিল চোলাই মদের ঠেক ।এলাকাজুড়ে অবৈধ মদ ও চোলাই মদের বহু ঠেক তৈরী হওয়ায় এলাকার কিশোর থেকে বৃদ্ধ অধিকাংশ পুরুষ মদের নেশায় নিজের ও পরিবারের জীবন বিপন্ন করে তুলেছে। এবং ঘরের ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশুনোর ক্ষতি হচ্ছে ।পথে ঘাটে নারীর শ্লীলতাহানির মত ঘটনা হচ্ছে ।এই অভিযোগে খড়িবাড়ী থানা ও খড়িবাড়ী ব্লক অফিসে ডেপুটেশন দিয়েও কোন প্রশাসনিক ব্যবস্থা না মেলায় শুক্রবার এলাকাবাসী রা নিজেরাই নিজেদের সমাজ অবক্ষয় রোধে পথে নামেন । ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মদের ঠেক, নষ্ট করলেন মদ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে উত্তেজনা সামাল দেয়।়

No comments:

Post a Comment

Post Top Ad