বিশেষ ব্রিগেডে আমন্ত্রণ স্বয়ং মুখ্যমন্ত্রীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 July 2018

বিশেষ ব্রিগেডে আমন্ত্রণ স্বয়ং মুখ্যমন্ত্রীর

                                                          ছবি: বিভাস লোধ
নিজস্ব প্রতিনিধি,উত্তরকন্যা: আসন্ন শীতকালেই কলকাতার ব্রিগেডে জনসভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার উত্তরকন্যায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভায় বিভিন্ন রাজ্যের নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২১ জুলাইয়ের সমাবেশ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্ষার সময়ে অন্য রাজ্যের নেতৃত্বকে আমন্ত্রণ না জানিয়ে তাদের বিশেষ ব্রিগেড সমাবেশে আমন্ত্রণ জানানো হবে।

গোটা দেশজুড়ে বিজেপি বিরোধী শক্তি গড়ে তুলতে অগ্রণী ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী।  তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই বিরোধী শক্তি তৈরি করতে চাইছে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলগুলি। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই সমাবেশ আয়োজনের ডাক রাজনৈতিক দিক থেকে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ কয়েকদিনের মধ্যেই ফের তামিলনাড়ুতে যাবেন মুখ্যমন্ত্রী, বিরোধী রাজনৈতিক দলগুলোকে আরও সংঘবদ্ধ করতে তামিলনাড়ু সফরও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রের, তিনি বলেছেন সব বিরোধী রাজনৈতিক দলগুলির ভাষা বন্ধ করতে চাইছে কেন্দ্র। সব দলকে অস্তিত্ব হীন করতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর এতে কাজে লাগানো হচ্ছে সরকারের বিভিন্ন এজেন্সিকে।

No comments:

Post a Comment

Post Top Ad