রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্ব শুরুর দিনেই জোড়া নক্ষত্র পতন। এবার যে তারকাদের দ্যুতি দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব, তার মধ্যে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো বিদায় নিলেন শনিবার।
দুই তারকার দলই ছিটকে গেল এক গোলের ব্যবধানে। কাভানিদের কাছে রোনালদোর পর্তুগালের হার ২-১ গোলে। আর আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হারে ৪-৩ গোলে। দুই ম্যাচেই কিন্তু তারকা রোনালদো-মেসি গোল পাননি। ফ্যানেদের মনে এরাই কিন্তু ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ বলে সন্মান পান। কী আশ্চর্য সেই তারকারাই নকআউট পর্বে চূড়ান্ত ব্যর্থ।দ্বিতীয়ার্ধেও উরুগুয়ের নায়ক সেই কাভানি। ৬২ মিনিটে ডান পায়ের বাঁকানো শটে স্কোরলাইন ২-১ করেন কাভানি। ওখানেই শেষ পর্তুগাল। বিশ্বকাপে দুই ইশ্বরের বিদায়ের দিনে মিল খুঁজলে অনেক মিলই পাবেন। দুই তারকারই এটা ছিল অঘোষিত শেষ বিশ্বকাপ। দুই তারকাই ছিটকে গেলেন প্রি-কোয়ার্টার ফাইনাল পর্বে। সেটাও একই দিনে।
মিল আরও আছে। রাশিয়ার মাটিতে দুই তারকাই গ্রুপ পর্বে একটি করে পোনাল্টি মিস করেছেন। সেটা না হয় গ্রুপ পর্বের কাহন। শেষ ষোলোর লড়াই থেকে ছিটকে যাওয়ার পর পরিসংখ্যানে উঠে আসছে আরও অনেক তথ্য। এক নজরে চোখ রাখা যাক সেদিকে।

No comments:
Post a Comment