‘চুম্বন দিবস’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 July 2018

‘চুম্বন দিবস’




ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক অভিজ্ঞতা। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশই হচ্ছে ভালোবাসা। আর তার বহিঃপ্রকাশটা তো ভালো করে বুঝাতে হবে, না-কি? তাই সেই ভালোবাসার অধিকার প্রতিষ্ঠা করতে আগামী রোববার আয়োজন করা হয়েছে ‘কিস ডে’ অর্থাৎ ‘চুম্বন দিবস’।
ভারতের কেরেলার তরুণদের একটি সংগঠন এ উদ্যোগ হাতে নিয়েছে। ফেসবুকের মাধ্যমে প্রচারও চালিয়ে যাচ্ছে তার। স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা সবাইকেই নির্দিষ্ট সময়ে ওই অঞ্চলের মেরিন ড্রাইভে গিয়ে একে অপরকে প্রকাশ্যে চুম্বন করতে আহ্বান করা হয়েছে।
তবে এটিকে হয়তো নেহাত পাগালামি ভাবতে পারেন আপনি। কিন্তু এটি একটি প্রতিবাদ। কিছুদিন আগে কোঝিকোড়ের এক রেস্তোরাঁয় তরুণ-তরুণীদের উপর হামলা চালিয়েছিল শাসক দল বিজেপির যুবগোষ্ঠী। আর সেই ঘটনার প্রতিবাদেই ‘চুম্বন দিবস’ পালন করার ডাক দেয়া হয়েছে।
উদ্যোক্তারা জানিয়েছেন‚ কমপক্ষে ১০ হাজার জুটি ওইদিন দিবসটি পালন করতে জড়ো হবে তাদের ডাকে। পুলিশও জানিয়ে দিয়েছে তারা এ উদ্যোগের বিপক্ষে অবস্থান করবে না। কিন্তু আইনশৃঙ্খলার ব্যাঘাত ঘটলেই ব্যবস্থা।

No comments:

Post a Comment

Post Top Ad