ছবি :বিভাস লোধ
নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গ: ১৩ জুলাই প্রখ্যাত নেপালি ভাষার আদি কবি তথা নেপালি ভাষায় রামায়ণ মহাকাব্যের অনুবাদক ভানুভক্তের জন্মদিন। তার ২০৪ তম জন্মদিন উপলক্ষে মাল পুরসভার উদ্যোগে মাল বাসস্ট্যান্ডের সামনের উদ্যানে বসানো হল ভানুভক্তের পুর্ন দৈর্ঘের মুর্তি।শুক্রবার সকাল ১১ টা নাগাদ এই মুর্তির আবরন উন্মোচন করেন মাল পুরসভারর চেয়ারম্যান স্বপন সাহা। উপস্থিত ছিলেন মালের বিডিও ভূষন শেরপা, এসডিপিও দেবাশীষ চক্রবর্তী, সি আই চন্দ্র রাই সহ নেপালি যুব সংঘের সদস্যবৃন্দ।উন্মোচন করে চেয়ারম্যান স্বপন সাহা বলেন,আমাদের দিদির আদর্শ রাজ্যে সর্বত্র সম্প্রতির বাতাবরন তৈরি করা।আমর শহরে বিভিন্ন মনিষীদের মুর্তি বসিয়েছি।এই এলাকায় বহু নেপালি ভাষী মানুষ বাস করেন।তাদের বহুদিনের চাহিদা ছিল কবি ভানুভক্তের মুর্তি বসানো হোক।আজ সম্প্রতি বাঁধনে সবাইকে বাধতে এই মুর্তি বসানো হলো।আগামী দিনে মুর্তির রক্ষণাবেক্ষণ মাল পুরসভা করবে।
সভায় উপস্থিত নেপালি যুব সংঘের সম্পাদক গোপাল সোনার বলেন,এই দিন আমাদের কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন।আজ মুর্তি বসানোতে ভালো লাগছে।
শিলাখন্ডে উপবিস্ট মুর্তিটি তৈরি করেছেন বাগরাকোটের যুবক ভাস্কর আমির সুনদাস।

No comments:
Post a Comment