শো থেকে নাকি আর্থিক পুরস্কার পেয়েছেন! দেখুন চিটারের কান্ড - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 July 2018

শো থেকে নাকি আর্থিক পুরস্কার পেয়েছেন! দেখুন চিটারের কান্ড




মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: সর্বভারতীয় টিভি চ্যানেলের একটি শো এর আর্থিক পুরষ্কার বিজেতার টোপ দেখিয়ে প্রতারণার অভিযোগ ৷ বিশ্বাস অর্জনের জন্য শো এর ভুয়ো ভিডিও তৈরি করে তা পাঠানো হয় মোবাইলে ৷


জানা গেছে, বৃহস্পতিবার  প্রথমে তার মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে জানানো হয় যে সে ঐ প্রতিযোগীতায় সে ২৫ লক্ষ টাকা জিতেছে ৷ এরজন্য বারুইপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়ার জন্য আট হাজার একশো টাকার দেওয়া কথা বলা হয় ৷ এই টাকা দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে তিনি টাকা পেয়ে যাবেন বলে জানান ৷ অপেক্ষা করার পর ব্যাঙ্কের বই আপডেট করলেও কোনও টাকা ঢুকেনি তাতে ৷ ফের ফোন করলে জানানো হয় চেক লিস্টে সাইন করার জন্য ২২হাজার ২০০ টাকা জমা দিতে হবে ৷ এই টাকা জমা করার সাত মিনিটের মধ্যেই টাকা পেয়ে যাবেন  বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে এই টাকাও তারা জমা দেন ব্যাঙ্কে ৷ মিনিট সাতেক পর অ্যাকাউন্ট চেক করলেও কোনও টাকা ঢুকেনি ৷ ফের যোগাযোগ করা হলে জানানো হয় ৫ লাখ টাকা পাঠালেও তা ঢুকছে না ৷ তাদের একটি কারেন্ট অ্যাকাউন্ট খোলার কথা বলা হয় ৷ ফের ২৭ হাজার ২০০ টাকা পাঠানোর কথা বলা হয় ৷ এই টাকা পাঠালে তারাই অ্যাকাউন্ট খুলে দেবেন ৷ তাদের নামে অ্যাকাউন্ট খোলার জন্য অন্য অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যাপারটি খটকা লাগে তাদের ৷ তারপর তারা বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন তারা ৷ সোনারপুরের রাধাবল্লভপুরের বাসিন্দা কলেজ ছাত্রী জয়শ্রী দোলুই এর কাছে এই ম্যাসেজ আসে ৷ এই ঘটনায় বৃহস্পতিবার রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

No comments:

Post a Comment

Post Top Ad