ছবি :বিভাস লোধ
১৬ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শামিয়ানা ভেঙে আহত হয়েছিলেন ৩০ জনের বেশি। প্রধানমন্ত্রীকে দেখতে ভিড় হয়েছিল কুড়ি হাজার মানুষের। জনস্রোত ছিল মেদিনীপুর প্রধানমন্ত্রীর ভাষণ প্রাঙ্গনে। সেদিনই প্যান্ডেল ভেঙে আহত হয়েছিল জনা ৩০।যদিও সেই প্যান্ডেল ভেঙে যাওয়ার তদন্ত গড়িয়েছে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত।তদন্তে এসেছে সিবিআই দল। বৃহস্পতিবার মেদিনীপুর জেলা হাসপাতালে আহতদের দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের হাল হকিয়ত জিজ্ঞেস, চিকিৎসা কেমন চলছে তার খুঁটিনাটি বিষয়ে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন, আমি আগেও মেদিনীপুরে এসেছি হসপিটালে অনেকবার আজকেও মেদিনীপুর এসেছিলাম প্রধানমন্ত্রীর মিটিংয়ে যারা আহত হয়েছেন তাদের মধ্যে যারা ভর্তি আছে তাকে দেখে গেলাম তাদের এছাড়াও পেশেন্টকে দেখেছি হসপিটাল ডিটেলস আলোচনা হয়েছে নতুন বিল্ডিং হয়েছে এখানে কিছু ডাক্তারদের সমস্যা হয়েছে ডাক্তার কম আছে সেটা আমরা দেখছি জানে ভর্তি আছে প্রধানমন্ত্রী মিটিং এর সূচনা হয়েছিল তারা সাহায্য পাচ্ছিলেন না আমায় বলেছে তিনজনেরই পায়ে চোট আমি chief minister relief fund থেকে সাহায্য করার জন্য তিনটি পরিবারকে এক লক্ষ টাকা করে দিয়ে দেবো 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য করব ওরা নিজেরাই বলেছেন আর্থিক সাহায্য হলে ভালো হতো
ছবি :বিভাস লোধ
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সভায় সামিয়ানা ভেঙে যাওয়া দূর্ঘটনাস্থল পরিদর্শনে বুধবার সকালে মাঠে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তিন সদস্যর দলে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের যুগ্ম সচিব আরতি ভাটনগর,তাঁর নেতৃত্বে এস পি জি গ্রুপের এআইজি পদ মর্যাদার দুই আধিকারিক এস কে সিনহা এবং সুনিল সিন্ধী।
ছবি :বিভাস লোধ
এর সাথে সাথে জেলার ডি এম, এস পি, পি ডব্লিউ ডি র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে প্রতিনিধি দলের সদস্যরা। সাথে মাঠের কিছু ছবিও সংগ্রহ করেন।উল্লেখ্য মঙ্গলবার বিকাল থেকে রাত্রি অবধি দফায় দফায় বৈঠক সারেন সভার সাথে যুক্ত প্রশাসন সহ উদ্যোক্তা দের সাথে। তার পর বুধবার সকালেই চলে আসেন মাঠ পরিদর্শনে. মাঠ পরিদর্শন শেষে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা মেদিনীপুর ছেড়ে বেরিয়ে যান. এদিনের ফের আরও একবার সিআইডি এর একটি টিমের কলেজের মাঠে আসার কথা রয়েছে.. এরপর কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যের প্রধানমন্ত্রীর দফতরে তারা তাদের রিপোর্ট জমা দেবেন. অন্যদিকে মেদিনীপুর কোটায়ালি থানাতে উদ্যোক্তা ও ডেকোটারসের বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া।



No comments:
Post a Comment