বস্ত্রপ্রদান শিবির - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 July 2018

বস্ত্রপ্রদান শিবির



নিজস্ব প্রতিনিধি: ১৪ই জুলাই  পরিবেশ পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের নারাধুরা গ্রামে পদ্মশ্রী করিমুল হকের বাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল দুঃস্থ ও দরিদ্রদের মাঝে বস্ত্রপ্রদান শিবির।  সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সমাজের বিশিষ্ট শিক্ষাব্রতী সমাজসেবী মানুষ। বিশেষভাবে পাশে দাঁড়িয়েছে কলকাতার উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজ ও জেনেক্স গোষ্ঠী এবং সুন্দরবনের পূর্বাশা ইকো হেল্পলাইন সোসাইটি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারত সরকারের পদ্মশ্রী করিমুল হক। বিশেষ সম্মানীয় অতিথির আসন অলংকৃত করেন রায়দীঘি কলেজের ভূগোলের অধ্যাপক শ্রী সনৎকুমার পুরকাইত মহাশয়। এছাড়াও অন্যান্য সুহৃদয় ব্যক্তির উপস্থিতিতে এই অনুষ্ঠান সাড়ম্বরপূর্ন হয়ে ওঠে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শিক্ষক উমাশঙ্কর মণ্ডলের কথায় এই শিবির থেকে সাহায্য পেয়েছে প্রায় চার শতাধিক ছাত্রছাত্রীকে পুস্তক ও শিখনসামগ্রী প্রদানের পাশাপাশি পোশাক ও পাঁচ শতাধিক দুস্থ মানুষের হাতে বস্ত্রাদি তুলে দেওয়া হয়। সঙ্গে তিন কুইন্টাল চাল, সোয়াবিন খাদ্যসামগ্রী ও করিমুল বাবুর নবনির্মিত হাসপাতাল 'মানবসেবা সদন'এর জন্য আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad