নারকেল চারা তুলে দিলেন সুন্দরবন উন্নয়ন দফতর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 16 July 2018

নারকেল চারা তুলে দিলেন সুন্দরবন উন্নয়ন দফতর!



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: ভূমিক্ষয় রোধ ,অর্থনৈতিক উন্নতির জেরে প্রত্যন্ত এলাকাবাসির হাতে এবার নারকেল চারা তুলে দিলেন সুন্দরবন উন্নয়ন দফতর। রাজ্য সরকারের গৃহসম্পত্তি প্রকল্পের মধ্যো দিয়ে কাকদ্বীপ ব্লকে ঋষিবঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতে প্রথম নারকেল চারা বিতরন করা হয় । বিতরন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা ।সুন্দরবনকে বাঁচাতে বনসৃজন প্রকল্পের গাছ বিতরন শুরু হয় ২০১১ সালে । ফলের গাছে আজ সুন্দরবন বাসি উপকৃত । এবার বছরে দোফসলি তামিলনাড়ুর নারকেল চারা।  সুন্দরবন বিষয়ক দপ্তর রাজ্য সরকারের ব্যবস্থাপনায় ক্রেডাই বেঙ্গলের আর্থিক সহযোগে বন উৎসবের মধ্যো দিয়ে শুরু হয় চারা বিতর কর্মসূচি ।  কাকদ্বীপ ব্লকের গোবিন্দরামপুর অশ্বিনিকুমার উচ্চ বিদ্যালয়ে ৫০০০ টি নারকেল চারা বিতরন করায় । বিতরন করেন সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী মন্টুরাম পাখিরা ।দক্ষিন সুন্দরবনের প্রত্তন্ত গ্রাম পঞ্চায়েত ঋষি বম্কিম গ্রাম পঞ্চায়েত । ২০ টি সংসদে প্রায় ২৯ হাজার মানুষ বসবাস এই পঞ্চায়েতে । মূল জীবিকা কৃষিকাজ হলেও । অর্থকারী ফসল হিসাবে চিহ্ণিত পান । বিগত সময়ে আর্থিক সঙ্কটে পিছিয়ে পরে ভুবননগর, গবিন্দরামপুর,বামানগরের মতো বিভিন্ন এলাকা । একদিকে সুন্দরবনে প্রাকৃতিক দুর্যোগের ভুমিক্ষয় । অন্যদিকে আর্থিক সঙ্কটে পিছুপা । সবধিকদিয়ে পিছিয়েছিল গ্রামগুলি । আজ উন্নয়নের প্রয়াসে বেরেছে অর্থ । দুর হয়েছে অনঠন । দাবি মন্ত্রী মন্টুরাম পাখিরার । বিনা খরচে নারকেল চারা বসিয়ে আর্থিক সংকট দুর পাশাপাশি সুন্দরবন বাঁচানর পরিকল্পনা উদ্দ্যোগতা ক্রেডিয়ার কর্নধার নন্দ মিলানির ।বিনা পয়সায় চারা পেয়ে খুশি এলাকাবাসি । সুধু দুস্থ পরিবার কিংবা চাষা পরিবার নয় । এসএইচজি গ্রুপের মহিলাদের মধ্যো দিয়ে চারা রোপন সঙ্গে এলাকায় এলাকায় সচেতনা শিবির গড়ার পরিকল্পনা । যা রক্ষা করবে সুন্দরবনকে দাবি তৃনমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সুপ্রকাশ বেরার । সরকারের এই অভিনব উদ্দ্যোগে সাধু বাদ জানিয়েছেন অনেকে।

No comments:

Post a Comment

Post Top Ad