ঋণ মেটাতে নিজের কন্যাসন্তানদের যৌনদাসী হিসেবে পাঠিয়ে দিত এই দম্পতি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 July 2018

ঋণ মেটাতে নিজের কন্যাসন্তানদের যৌনদাসী হিসেবে পাঠিয়ে দিত এই দম্পতি




লি কাপলান নামে এক বৃদ্ধ ব্যক্তির সঙ্গে থাকতেন একাধিক কিশোরী। ওই ব্যক্তিকে তাদের বাবা বলেই জানতেন প্রতিবেশীরা। কিন্তু মেয়েগুলিকে সবসময়ই কেমন ভীত-সন্ত্রস্ত দেখাত। যেন তারা সবসময় আতঙ্কে রয়েছে। লি পাশের বাড়ির লোকজনের সঙ্গে দেখা করতেন মাঝে-মধ্যে। তাঁর পরণে থাকত থাকত নীল পোশাক। তবে তার সম্পর্কে বিশেষ কিছু জানত না কেউই। কিছুদিন আগেই হঠাৎ সন্দেহ হয় জেন বিৎজ নামে এক প্রতিবেশীর। মেয়েগুলি বসন্তের বাগানেই খেলতে আসে না দেখে, তাঁর সন্দেহ হয়। এরপরই জানা যায় এক ভয়ঙ্কর গল্প। নীল পোশাকের আড়ালে থাকা লি কাপলানের আসল চেহারা।
গত ৬ জুন পুলিশ আসে কাপলানের বাড়িতে। পুলিশের তদন্তেই জানা গিয়েছে আসল সত্যিটা। জানা গিয়েছে, কাপলানের কাছে যৌনদাসী হয়ে ছিল ওই কিশোরীরা। তাদের বাবা-মা’ই তাদেরকে পাঠিয়েছিল ওই ব্যক্তির কাছে।
ড্যানিয়েল ও সাভিলা একসময় এতটাই অভাবে পড়েছিলেন, যে তাদের বাগানবাড়িটি বিক্রি করে দেওয়ার মত অবস্থা হয়। এইসময় অর্ধ সাহায্য করেছিল এই লি কাপলান, যে নিজেকে স্বঘোষিত ঈশ্বরের অবতার বলে মনে করে। বদলে নিজেদের ছয় কণ্যাসন্তানকে ওই ব্যক্তির হাতে তুলে দেয় ওই দম্পতি। আর ওই কাপলান তাদের যৌনদাসী করে রেখেছিল। এই অপরাধে ওই দম্পতির সাত বছরের জেলের সাজা ঘোষণা করা হয়েছে। আর তারা কোনও পাল্টা আবেদন করেনি। আগামী কয়েকদিনের মধ্যেই শাস্তি ঘোষণা করা হয়ে কাপলানেরও।
১১ থেকে ১৪ বছর বয়সী চার কন্যাসন্তানকে জোর করেই ওই ব্যক্তির কাছে পাঠাত বাবা-মা। চার কিশোরীর মনের ক্ষত মুছতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের চিকিৎসা চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad