বিধবা বৌদিকে ধর্ষণ দেওরের! প্রতিশ্রুতি বিয়ের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 July 2018

বিধবা বৌদিকে ধর্ষণ দেওরের! প্রতিশ্রুতি বিয়ের


মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন বিধবা বৌদিকে ধর্ষণের অভিযোগে দেওরকে গ্রেপ্তার করল কুলপি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত শ্যামল হালদার পেশায় রাজমিস্ত্রি। সোমবার দুপুরে ধৃতকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে তোলা হলে দু’দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনাটি ঘটেছে কুলপি থানার কামারচক এলাকায়। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা রুজু করেছে পুলিশ। এদিন নির্যাতিতার মেডিক্যাল করানো হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। নির্যাতিতা বেশ কয়েক মাসের অন্তঃসত্ত্বা বলে প্রমাণ মিলেছে বলে পুলিশের দাবি।

No comments:

Post a Comment

Post Top Ad