গরুর বিয়ে!কেন জানেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 July 2018

গরুর বিয়ে!কেন জানেন?



শান্তির আশায় ধুমধাম করে গরুর বিয়ে দেওয়া হলো ভারতে। কিছুদিন ধরে প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। তাই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে গঙ্গা ও প্রকাশ নামে দুটি গরুর মাঝে বিয়ে দেওয়া হলো।
পাঁচ হাজার গ্রামবাসীর উপস্থিতিতে হওয়া এই বিয়েতে খরচ বেশ মোটা অঙ্কের টাকা। গ্রামবাসীই এই খরচের জোগান দিয়েছে।
এই বিয়ের আয়োজন করেন গঙ্গার অভিভাবক গোপাল পাটোয়ারি। তিনি বলেন, ‘আশপাশের এলাকায় শিলাবৃষ্টি ও প্রবল বর্ষণে ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। এ থেকে রক্ষা পেতে সাধুবাবাদের উপদেশে বিয়েটির আয়োজন করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের বলা হয়েছে, এতে করে আমাদের গ্রাম শান্তিতে থাকবে।’
গত ১৪ এপ্রিল বিয়েটি হয়। ঐতিহ্যবাহী ভারতীয় প্রথা পুরোপুরি অনুসরণ করা হয় বিয়েতে।
পাটোয়ারি বলেন, ‘আমরা আশা করছি, প্রকাশ ও গঙ্গা স্বামী ও স্ত্রীর মতো স্বাভাবিক জীবনযাপন করবে।’

No comments:

Post a Comment

Post Top Ad