বিজেপির পাল্লা এবার ভারী! জন বিস্ফোরণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

বিজেপির পাল্লা এবার ভারী! জন বিস্ফোরণ


নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: মেদিনীপুরে নরেন্দ্র মোদীকে দেখতে গিয়ে প্যান্ডেল যেভাবে ভেঙে পড়েছে, ঠিক তাসের ঘরের মতন বিজেপি ভেঙে পড়বে একথা তৃণমূলের এক নেতা বলেন, ঠিক তাকে তীর করে বাংলার হিরু অর্থাৎ বিজেপি রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, জন বিস্ফোরণে এবার তৃণমূল ভেঙে যাবে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাগদায় অভিনেতা হিরুকে চোখের দেখা দেখবে বলে প্রায় কয়েক হাজার হিরু লাভাররা এসেছিলেন। ১৬ জুলাই মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে এসেছিলেন কয়েক লাখ মানুষ, ঠিক তেমনি আজকের জন বিস্ফোরণ দেখে স্পষ্ট বিজেপির পাল্লা এবার ভারী হচ্ছে। জয় এদিন বলেন, বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়, হ্যাঁ ঠিকই বিন্দু বিন্দু দিয়ে বিজেপি সিন্ধুতে পরিণত  হয়েছে। এদিন জয়ের নেতৃত্বে ৪০০ মুসলিম কর্মী বিজেপিতে যোগদান করেন।

জয় বলেন, তিনি শপথ নিয়ে সুন্দর বাংলা গড়ার, যেখানে তোলাবাজি, সিন্ডিকেট কিছু থাকবে না। পাশাপাশি তিনি শপথ নিয়েছেন যত দিন না তাঁর আশা পূর্ণ হয় ততদিন তিনি কোনও অনুষ্ঠান বাড়ি যাবেন না। 

No comments:

Post a Comment

Post Top Ad