যৌনাঙ্গ কেটে নিয়ে পালাল হবু বরের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 July 2018

যৌনাঙ্গ কেটে নিয়ে পালাল হবু বরের




বিয়ের বাকি আর মাত্র ৩ দিন। আর তার আগেই ঘটে গেল বিপত্তি। হবু বরের যৌনাঙ্গ কেটে নিয়ে পালাল দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরিনা জেলায়।
পুলিস জানিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি ওই যুবকের বিয়ে। বৃহস্পতিবার তিনি বাড়ির কাছেই নদীর ধারে শৌচকর্ম করতে বেরিয়েছিলেন।
অভিযোগ সেই সময় তাঁর ওপর চড়াও হয় দুই দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে কেটে নেওয়া হয় তাঁর যৌনাঙ্গ। চিত্কার শুনে গ্রামবাসীরা সেখানে পৌঁছলে ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতীরা।
পুলিস জানিয়েছে, খোঁজ চালানো হয়েছে বাদ যাওয়া যৌনাঙ্গটির যাতে এটি প্রতিস্থাপন করা যায়। কিন্তু, অভিযুক্তরা পালানোর সময় কাটা যৌনাঙ্গটি সঙ্গে নিয়ে যায় বলে ধারণা পুলিসের।
এদিকে, কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তার সম্পর্কে কোনও সূত্র পাচ্ছে না পুলিস। আক্রান্ত যুবকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad