মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত খোকন মন্ডল (৩২)। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার কিশোরীনগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির কাছাকাছি খোকনের একটি পানের বোরজ রয়েছে। বাড়ি থেকে পানের বোরজ অবধি তার দিয়ে ইলেকট্রিকের লাইন টেনেছিল খোকন।
বৃহস্পতিবার সকালে সে পানের বোরজে গিয়ে একটি লোহার রোডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। খোকনের চিৎকারে তাঁর বোন অঞ্জলি ছুটে গিয়ে বঁটি দিয়ে ইলেকট্রিকের তার কেটে দিলে, আহত খোকন মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা আহত খোকনকে নিয়ে পাথরপ্রতিমার মাধবনগর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালেই খোকনের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:
Post a Comment