ভাড়ায় মৃত্যুর বিছানা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 July 2018

ভাড়ায় মৃত্যুর বিছানা!



ভারতের প্রাচীন শহর কাশী। সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান।  বেনারস নামেও পরিচিত শহরটি। উত্তর প্রদেশের এই শহরে  ১৪ লাখেরও অধিক লোকের বাস।
এদের বড় একটা অংশ বৃদ্ধ-বৃদ্ধা। জীবনের শেষ সময়ে এসেছেন ওপারের ডাক শুনতে। শুধু মৃত্যুর দিনক্ষণ গোনেন তারা।
ভারতের প্রায় সব এলাকার প্রবীণ মানুষ আসেন এই শহরে। রুম ভাড়া নেন হোটেলে। আর সেখানেই কেটে যায় বাকি জীবন। এমনই এক হোটেলের নাম মোক্ষ ভবন।
প্রায় একশ’ প্রবীণ-প্রবীণা এখানে আসেন শান্তিতে শেষ ঘুম ঘুমাতে। এককালীন ৮০০ থেকে ১০০০ হাজার ডলারের বিনিময়ে শেষ ঘুমের আশ্রয় কিনেছেন তারা!
আরও এক অদ্ভুত জায়গার নাম মুক্তিভবন। এখানে মানুষ শুধু বিছানা ভাড়া করে, যে  বিছানাতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তবে  মুমূর্ষু রোগীরাই আসেন এখানে।
তিন বেলা বিশেষ প্রার্থনা হয়ে এখানে। স্টিরিও রেকর্ডারে সারাক্ষণ বাজে ভক্তিমূলক গান। মৃত্যুশয্যার জন্য প্রতিদিনের ভাড়া মার্কিন মুদ্রায় ২০ সেন্ট।
রোগীর শেষ দিনগুলোতে নিকটাত্মীয়রাও সঙ্গে থাকেন। তবে ছেলে ও অন্যান্য নিকটাত্মীয়ের দুর্ব্যবহার সইতে না পেরেই এখানে চলে এসেছেন এক দম্পতি৷
শেষ সঞ্চয়টুকু দিয়ে কিনেছেন এই ঠিকানা। বেনারসের অন্ত্যেষ্টিক্রিয়ার একটি জায়গা রয়েছে, যার নাম মণিকর্ণিকা ঘাট। হিন্দুদের ধারণা, মণিকর্ণিকায় শবদাহ হলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি মেলে, মৃতের আত্মা মুক্তি পায়, স্বর্গবাসী হয় জীবন।
ধর্মপ্রাণ হিন্দুদের কেউ কেউ মনে করেন, বেনারসে মৃত্যু হলেই পাপমুক্তি এবং স্বর্গবাস নিশ্চিত। আর পুনর্জন্ম হবে না। এমন বিশ্বাস নিয়েই অনেকে বেনারসে এসেছেন অন্ধ্র প্রদেশ থেকে।
এই পবিত্র স্থানে এসে মানব জীবনে ইতি টানার অপেক্ষা করছেন তারা। আর কোনোদিন ফিরে আসবেন না।

No comments:

Post a Comment

Post Top Ad