চাঁদনী, পটাশপুর : পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকায় শুক্রবার দুপুরে বাজপড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ২ জনের। এছাড়াও একজন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও ৩টি গরু এই ঘটনায় প্রাণ হারিয়েছে।
মৃতেরা হল ঝর্ণা মহাপাত্র (৪৭), শ্রিকান্ত সাউ (৩০)। এছাড়াও ভদ্রাবতী দাস গুরুতর জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এদের প্রত্যেকের বাড়ি পটাশপুরের খানার খাড় ৩নং পঞ্চায়েতের পশ্চিম সাই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরের দিকে মাঠে চাষের কাজ দেখাশোনার পাশাপাশি গরু চরাতে গিয়েছিলেন এই ৩জন। আকাশে ভারী মেঘে আচমকাই বৃষ্টিপাত শুরু হয়। আর তার মাঝেই ভয়াবহ বাজ পড়ে মাঠের মাঝে। যার জেরে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে।

No comments:
Post a Comment