স্নেহা চক্রবর্তী, বীরভূম: আচমকা ঝড়ে টিনের চাল উল্টে সেই চাল ছাপা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বানীওর গ্রামের কবিরাজ পাড়ায় । মৃতের নাম ভানু কোনাই (৬০) । ঘটনায় জখম হয়েছে ৮ জন ।
গতকাল সন্ধ্যায় বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে হঠাৎ করে দমকা হাওয়া শুরু হয় । সেই হাওয়া ঝড়ের তীব্রতা নেয় । ভানু কোনাই তার বাড়ির উঠনো ছিল । সেই সময় ঝড়ে তার পাশের বাড়ী খোকন কোনাই এর বাড়ির টিনের চাল উড়ে এসে পড়ে ভানু কোনাই উপর । তাকে উদ্ধার করে রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে তার মৃত্যু হয় ।


No comments:
Post a Comment