মানুষের আধিপত্যে থাকা কোনো শহরে মেয়র নির্বাচনে লড়েছে কয়কটি পশু প্রাণি। সে নির্বাচনে অন্যান্য পশুর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র নির্বাচিত হয়েছে একটি কুকুর। এটা কি করে সম্ভব? হ্যাঁ এমনই এক বিস্মিত হওয়ার মত ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ছোট একটি শহরতলি ডিভাইডে। আর ভোটাভুটি হয়েছে অনলাইনে। খবর পিটিআই।
জানা যায়, মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ১১টি পশু প্রাণি। কয়েকটিকুকুর এবং পাঁচটি প্রাণির সঙ্গে কুকুরটিকে ভোটের হাড্ডাহাড্ডি লড়াইয়েঅবতীর্ণ হতে হয়েছে।
ঘোড়া, গাধা, বিড়াল, নেকড়ে এবং শজারুর মতো প্রতিযোগীদের হারিয়ে মেয়রনির্বাচিত হয়েছে ব্লাডহাউন্ড জাতের তীব্র ঘ্রাণশক্তিসম্পন্ন ও অনুসন্ধানেরকাজে ব্যবহৃত পা কেটল নামের ওই কুকুরটি। পা কেটল তিন পা-বিশিষ্ট বিদায়ী মেয়র (বিড়াল) ওয়াল্টারের স্থলাভিষিক্ত হবে। এ সপ্তাহের শেষদিকে মেয়র পা কেটরের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়েবিড়ালটি অবসর যাচ্ছে।
এদিকে নির্বাচনে ১১ প্রার্থীর পক্ষে মোট ভোট পড়েছে ১২ হাজার ৯১টি। কুকুরটি পেয়েছে দুইহাজার ৩৮৭ ভোট। দ্বিতীয় স্থানে থাকা কেইনি নামের একটি নেকড়ে ৫৫ ভোট কেমপেয়ে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছে।
ভোটের ফলাফলে তৃতীয় স্থানে থাকা বাস্টার নামের বিড়ালটি এক হাজার ৭৯০ ভোটপেয়ে ভাইসরয় নির্বাচিত হয়েছে।
ডিভাইড শহরতলিতে কোনো মানুষ মেয়র নেই। তাই দাতব্য প্রতিষ্ঠান টেলার কাউন্টিরিজিওনাল এনিমেল শেল্টার তহবিল সংগ্রহে অনানুষ্ঠানিকভাবেই অনলাইনে মেয়রনির্বাচন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিটি ভোট থেকে দাতব্য প্রতিষ্ঠানটি একডলার তহবিল সংগ্রহ করে। সে হিসেবে এ ভোটে ১২ হাজার ৯১ ডলার তহবিলে জমাপড়েছে।

No comments:
Post a Comment