হঠাৎ দেখলে মনে হবে নারীদের পোশাক পরে মাঠে কাজ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেনের একটি প্রত্যন্ত অঞ্চলের মাঠে কাজ করা এ নারী ট্রাম্প নন আবার ট্রাম্পের জমজ কোনো বোনও নন। তবে দেখতে একেবারেই ট্রাম্পের মতো।
ট্রাম্পের মতোই দেখতে ডলোরাস লুইস এন্টেলো ৪০ বছর ধরে স্পেনের ক্যাবানা ডি বার্গ্যান্টিসে স্বামীর সঙ্গে বসবাস করছেন। তার কোনো কম্পিউটার বা স্মার্টফোন নেই, তবুও তার ছবিটি অনলাইনে ভাইরাল হয়েছে। এই ছবিটি তোলেন পাউলো ভ্যাজেক্জ নামের এক সাংবাদিক।
সাম্প্রতিক ঝড়গুলোতে কীভাবে সামঞ্জস্য বজায় রেখে ফসল ফলাচ্ছেন এমন একটি নিবন্ধের জন্য এই ছবিটি তোলেন ওই সাংবাদিক। সেখানে দেখা যায় কোদাল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ডলোরাস।
এ বিষয়ে স্প্যানিশ ভাষায় প্রকাশিত পত্রিকা ফারো ডি ভিগোকে ওই সাংবাদিক বলেন, 'ডলোরস তার গবাদি পশুর জন্য খাবার সংগ্রহ করতে তার খামারে যাচ্ছিল। সে সময় আমার বান্ধবী তার ছবি তুলে। আর আমিও আমার মোবাইল দিয়ে তার ছবি তুলি।'
তার ছবি অনলাইনে ভাইরাল হওয়ার পর এ বিষয়ে জানতে চাইলে স্প্যানিশ ভাষার পত্রিকা লা ভিজ দে গালিসিয়াকে ডলোরাস বলেন, চুলের রংয়ের কারণে আমার ছবি বিশ্বে ছড়িয়ে পড়েছে।
ডলোরাসের মেয়ে আনা ট্রাম্পের সঙ্গে মায়ের মুখের মিল রয়েছে দেখে অনেক বিস্মিত। সে জানায়, অনেকে তার মাকে ডোনাল্ড ট্রাম্পের 'কাজিন' বলে ডাকে।

No comments:
Post a Comment