আঠারো ঘন্টা বিদ্যুৎহীন থাকায় বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ ৷ ঘটনাটি আসানসোল উত্তর বিধান সভার অন্তর্গত উত্তর ধাদকা অঞ্চলে ৷ গত রবিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎহীন এলাকা ৷ স্থানীয় একটি ট্রান্সফর্মারে একটি চলন্ত লরি এসে ধাক্কা মারার পরেই এই বিপর্যয় বলে বক্তব্য বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ৷যদিও স্থানীয়রা একথা মানতে নারাজ ৷
তাদের বক্তব্য ওই ট্রান্সফর্মারের সাথে এলাকার বিদ্যুৎ সরবরাহের কোনো সংযোগ নেই ৷ এর পরেই স্থানীয়রা আসানসোলের আপকার গার্ডেন অঞ্চলের বিদ্যুৎ দপ্তরে এসে বিক্ষোভ দেখায় ৷ প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে দঃ থানার পুলিশ উপস্থিত হয় ৷ এরপর বিদ্যুৎ দপ্তরের অাধিকারিক আজকে মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় ৷


No comments:
Post a Comment