প্রতারণার খপ্পর: ঋণ শোধ করতে কিডনি বেঁচলেন কৃষক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

প্রতারণার খপ্পর: ঋণ শোধ করতে কিডনি বেঁচলেন কৃষক






চাঁদনী, পূর্ব মেদিনীপুর: প্রতারণা চক্রের খপ্পরে পড়ে কিডনি খোয়াতে হলে ঋণে জর্জরিত এক যুবককে।এগরার বর্ত্তনা গ্ৰামের বাসিন্দা পেশায় পান চাষী নিমাই মাইতির কিডনি বিক্রির খবরে শোরগোল পড়ে গেছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে এগরা থানার পুলিস। মোট ৪২ জনের নামে এগরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নিমাইয়ের স্ত্রী সন্ধ্যা মাইতি।এগরা থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান বলেন,"অভিযোগ পেয়ে তদন্তে নেমে বেআইনিভাবে লক্ষ লক্ষ টাকা খোলা হাতে লেনদেন করার অপরাধে এখন পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশি চলছে বাকিদের খোঁজে।" কৃষি উন্নয়ন সমিতি, কৃষক কল‍্যাণ সমিতি নাম এগরার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে রমরমা ৪২টা ভূইঁফোড় সংস্থার।গ্রামের অশিক্ষিত এবং গরীব মানুষদের নিয়ে মূলত কাজ-কারবার এই সংস্থাগুলির। মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাঁদেরকে টাকা ঋন দেয়। কৃষক কল‍্যাণের নামে চলে মহাজনি সুদের কারবার। এগরার বর্ত্তনা গ্ৰামের বাসিন্দাপেশায় পান চাষি নিমাই মাইতিও পানের বরোজ করার জন্য এমনই কয়েকটা সমিতি থেকে প্রায় দু'লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সুদ ও আসল মিলিয়ে টাকার বর্তমানে ঋণেরঅঙ্ক বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৩ লক্ষ টাকা। যা পরিশোধের জন্য নিমাইয়ের ওপর চাপ বাড়িয়ে চলেছিল ওই সব সমিতির কর্মকর্তারা‌। তাদের চাপে পড়ে ঋন শোধ করতেনিজের কিডনি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন নিমাই। শেষমেষ কিডনি বিক্রি করে ঋণের টাকাও শোধ করেন তিনি।নিমাইয়ের দেখানো পথে এখন পা বাড়িয়েছেন ঋণগ্রস্ত আরও কয়েকজন কৃষকও।রেজিস্ট্রেশন বিহীন এই সমিতিগুলো গরীব মানুষের টাকা আত্মসাৎ করছে বলে স্বীকার করে নিয়েছেন এলাকার পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিসকে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ।

No comments:

Post a Comment

Post Top Ad