গুরু পূর্ণিমার ইতিকথা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

গুরু পূর্ণিমার ইতিকথা!


গুরু পূর্ণিমা: গুরু পূর্নিমা সাধারণত হিন্দু এবং বৌদ্ধরা পালন করে থাকে। গুরু শব্দটি এসেছে সংস্কৃত ‘গু’ যার অর্থ অন্ধকার এবং ‘রু’ যার অর্থ যিনি অন্ধকার দূর করেন।গুরু হচ্ছেন তিনি যিনি আমাদের মধ্যে থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করেন।আষাঢ় মাসের (শাখা সম্ভাত,hindu calendar)পূর্নিমা তিথিতে এই অনুষ্ঠান পালিত হয়। এইদিনে ভক্তরা পুজার্চনার মাধ্যমে গুরুকে সম্মান প্রদর্শন করেন।বৌদ্ধরা ভগবান বুদ্ধের সম্মানে এই দিনটি পালন করেন, কারন এই দিনে তিনি প্রথম ধর্ম-উপদেশ দিয়েছিলেন। হিন্দুরা এইদিনটি পালন করেন মহান ঋষি বেদব্যাস কে স্মরণ করে। বেদব্যাস (ved vyasa)শুধু জন্মগ্রহন করেন নি, এইদিনে তিনি ‘ব্রহ্ম সুত্র’ লেখা শেষ করেন।এটাকে ব্যাস (Vyasa purnima) পূর্নিমাও বলা হয়।এইদিনে হিন্দুরা তাদের শিক্ষকদের সম্মান প্রদর্শন করেন।হিন্দু যোগী এবং তপস্বীরা তাঁদের গুরুর পূজা করেন।

No comments:

Post a Comment

Post Top Ad