বিছানা ভেজা পেয়ে যা করলেন বাবা!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 July 2018

বিছানা ভেজা পেয়ে যা করলেন বাবা!!

বিছানা ভিজা পেয়ে ছেলেকে হত্যা করল সৎ বাবা!
ফ্রান্সে প্রস্রাব করে নিজের বিছানা ভিজিয়ে দেয়ায় ৫ বছরের ছোট শিশুকে বেদম মারধর করেন তার সৎ বাবা। মারের চোটে মারাই গেছে শিশুটি। ওই শিশুর মৃতদেহ বাড়ির ২০০ মিটার দূরে থেকে উদ্ধার করে পুলিশ। তদন্ত করে আটক করে শিশুর সৎ বাবা ও মাকে।
বিছানা ভিজিয়ে দিয়েছিল ৫ বছরের ছোট্ট শিশু। তাই তাকে বেধড়ক মারধর করেন তার সৎ বাবা। এতে নাক ফেটে যায় শিশুটির। আঘাত পায় মাথাতেও। এর জেরে কিছুক্ষণের মধ্যেই মারা যায় শিশুটি। তবে তার মৃতদেহ পাওয়া গেছে বাড়ি থেকে ২০০ মিটার দূরে।
সূত্র বলছে, বাড়ির অদূরে ছেলেটির রক্তাক্ত মৃতদেহ দেখার পর অভিযুক্ত সৎ বাবা ও মাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের মতে, ছেলেটির মৃতদেহে একাধিক আঘাতের চিহ্নই প্রমাণ করে অত্যাচারের মাত্রা।
তদন্তকারীরা জানিয়েছেন, শিশুটি অজ্ঞান হয়ে পড়েছে বলে প্রথমে অ্যাম্বুলেন্স ডাকে তার সৎ বাবা ও মা। এরপর তারা পুলিশেও খবর দেয়। পরে পুলিশ এসে তদন্ত করে গোটা ঘটনাটির। বিষয়টি এখন আদালতে বিচারাধীন।

No comments:

Post a Comment

Post Top Ad