বিশ্বকাপে নিজের সব ম্যাচের বেতন দান করলেন তিনি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 July 2018

বিশ্বকাপে নিজের সব ম্যাচের বেতন দান করলেন তিনি!


চলছে ২১ তম রাশিয়া বিশ্বকাপের আসর। ইতিমধ্যে প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। এবারের বিশ্বকাপে আকাশের তারাগুলো যেন এক এক করে নিভে যাচ্ছে। প্রথম রাউন্ডে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানি আর নকআউট পর্বের শুরুতেই বিদায় নিয়েছে আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি।
অন্যদিকে সিআর সেভেন খ্যাত রোনালদোও এসেছিল রাশিয়ার আরেক শহর সোচিতে। তারাও হতাশ করেছে পর্তুগালের ভক্তদের! আর্জেন্টিনা ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে গেছে। আর পর্তুগালের হারটা হয়েছে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে।
মুদ্রার অন্য পিঠে গ্রিজমান-পগবা কিংবা সুয়ারেজ-কাভানির ভক্তরা হাসিমুখেই বাড়ি ফিরে গেছেন। তাদের প্রিয় দল যে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। আর তাই ফ্রান্সের জয়ে অবদান রাখা কিলিয়ান এমবাপ্পে নিজের সব ম্যাচ ফি দান করে দিলেন।
সাংবাদিকদের এমবাপ্পে জানান, ‘দেশের হয়ে খেলার জন্য পারিশ্রমিক নিতে অনিচ্ছুক তিনি। তার কথায়, ক্লাব ফুটবল খেলে আমরা যথেষ্ট আয় করি। জাতীয় দলের জার্সি গায়ে আবার পয়সা নেব কেন। কোনো দরকার নেই।’
ফরাসি দৈনিক এল একুইপের এক প্রতিবেদনের উদ্ধৃত দিয়ে লন্ডনের ট্যাবলয়েড দ্য সান জানায়, ‘প্রিমিয়ার্স ডি করদিস নামের একটি দাতব্য সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক এমবাপ্পে। বিশ্বকাপে খেলে ১৯ বছর বয়সী এ তরুণ সব মিলিয়ে প্রায় ১৭ হাজার পাউন্ড ম্যাচ ফি পেতো। তার সব তিনি দান করে দেবেন।’
এবারের বিশ্বকাপে ফ্রান্সের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করে ইতিহাস গড়েছেন পিএসজির এই ফরোয়ার্ড। গত গ্রীষ্মে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। এ মুহূর্তে সবচেয়ে দামি টিনএজার খেলোয়াড় তিনি। ১৬৬ মিলিয়ন পাউন্ড দামি এই ফুটবলারের কাছে অর্থই সবকিছু নয়। তাই ফ্রান্সের হয়ে বিশ্বকাপে যত ম্যাচ খেলবেন তিনি, তা থেকে পাওয়া ফি’র পুরোটাই দাতব্য প্রতিষ্ঠানে দান করে দেবেন।

No comments:

Post a Comment

Post Top Ad