এ কি বিশ্বকাপ খেলা নাকি চুমু খেলা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

এ কি বিশ্বকাপ খেলা নাকি চুমু খেলা?


রুশ দেশে ‘ব্রিটিশ বিপ্লব’। হ্যারি কেনের আলোয় ফের জ্বলে উঠল ‘থ্রি লায়নস’। আর এই লাল জার্সির ব্রিটিশ দলকে বাড়তি জ্বালানি জোগাল তারকা তন্বীরা। রুদ্ধশ্বাস ম্যাচে পেনাল্টি শুট আউটে কলম্বিয়াকে হারিয়ে ‘বিরল’ নজির গড়ল গ্যারেথ সাউথগেটের ইয়ং ইংল্যান্ড। আর তারপরই মায়ানগরী মস্কোর স্পার্টাক স্টেডিয়াম সাক্ষী থাকল আরও এক ‘বিরল’ ঘটনার।
রুদ্ধশ্বাস ম্যাচে পেনাল্টি শুট আউটে কলম্বিয়াকে হারিয়ে ‘বিরল’ নজির গড়ল গ্যারেথ সাউথগেটের ইয়ং ইংল্যান্ড। আর তারপরই মায়ানগরী মস্কোর স্পার্টাক স্টেডিয়াম সাক্ষী থাকল আরও এক ‘বিরল’ ঘটনার।
ট্রাইবেকারের বাধা পেরিয়ে ওষ্ঠবন্ধনীতে বাঁধা পড়লেন ব্রিটিশ ফুটবলাররা। সুপার মারিও-র গোলে ২০১৪ বিশ্বকাপ জেতার পর যে উচ্ছ্বাস জার্মানদের মধ্যে দেখা গিয়েছিল, ঠিক যেন সেই একই ছবির পুনঃসম্প্রচার দেখল রাশিয়া। ডেলে আলি, জেমি ভার্দি, জর্ডান পিকফোর্ড-সহ ব্রিটিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেট, জয়ের পরই ‘ঠোঁটে ঠোঁট’ রেখে ব্যারিকেড গড়লেন ইংল্যান্ড তারকারা। সেই সব ছবিই এখন সংবাদমাধ্যমের লাইমলাইটে।


No comments:

Post a Comment

Post Top Ad