মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: ট্রেনের মধ্যে পাখা বন্ধ নিয়ে ছাত্রদের মধ্যে হাতাহাতি ।এই ঘটনায় মারধোরের জেরে জখম এক ছাত্র। সোনারপুর কামরাবাদ হাইস্কুলের নবম শ্রেনীর এক ছাত্রের কপালের কাছে ফেটে যায়। আর ঐ জায়গায় ঘুষি মারা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে রক্তাক্ত হয় ছাত্রটি। আহত ছাত্রের নাম রাহুল ভদ্র। ডায়মন্ড থেকে শিয়ালদহ গামী ট্রেনে তারা ছিল। সোনারপুর ষ্টেশনের তিন নম্বর প্লাটফর্মে এই ঘটনা ঘটে। কিছু যাত্রী ছাত্রদের মারপিট করতে দেখে সোনারপুর জি আরপিতে নিয়ে যায়। আহত ছাত্রকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। এই ঘটনায় কামরাবাদ স্কুলের একাদশ শ্রেনীর দুই ছাত্রকে আটক করেছে পুলিশ।

No comments:
Post a Comment