ঠিকাদারের টাকা ভাগ করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দিনহাটার কালমাটি গ্রামে। তৃণমূলের অঞ্চল সভাপতি তাহের আলী মিয়ার ঠিকাদারী লাইসেন্স দিয়ে অঞ্চলের বিভিন্ন কাজ করতো ওই এলাকার বেশকিছু তৃণমূল কর্মী। কাজ শেষে প্রাপ্ত টাকার অংশ নিয়ে ব্যাপক গন্ডগোল বাধে নিজেদের মধ্যে। অবশেষে বৃহস্পতিবার সকালে তাহের আলী মিয়ার বাড়িতে চড়াও হয় স্থানীয় বেশকিছু তৃণমূল কর্মী। অভিযোগ অভিযোগ সেই সময় তাহের আলী মিয়া এবং তার লোকজন পাল্টা হামলা চালায় তাদের উপর। সেই গন্ডগোলের মাঝে এক তৃণমূল কর্মী পায়ে গুলি লাগে। এই ঘটনায় এই ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছে তাদের মধ্যে ৬ জন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
No comments:
Post a Comment