আগুন রিংয়ের মধ্যে চলবে বাইক সাওয়ারি। খেলার নাম মরণকুপ। খেলোড়ার ‘ডেভিল’। ‘ধুম ৩’ এর পর সেলুলয়েডে সার্কাস দেখাতে আসছেন সালমান। সিনেমার নাম ‘ভরত’। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার।
সকাল সকাল নিজের ট্যুইটার হ্যান্ডেলে ‘ভরত’ প্রথম লুক প্রকাশ করেছেন ছবির পরিচালক আলি আব্বাস জাফর। ছবিতে আগুনের রিংয়ের মাঝে বাইক নিয়ে দেখা যাচ্ছে ভাইজানকে। নীচে ক্যাপশনে লেখা ‘Ring of fire & Bharat’।
‘ভরত’ এর প্রথম লুক নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে প্রথম থেকেই একটা উৎসাহ ছিল। যা মুক্তির পর বাড়িয়ে দিল বেশ কয়েকগুন। লুক প্রকাশের সঙ্গে এদিন পরিচালক ঘোষণা করেছেন, পরের বছর ইদের দিন মুক্তি পাবে ‘ভরত’।
স্টান্ট ও ট্রাপিজের খেলা নিয়ে তৈরি ‘ভরত’। ২০১৪ সালে কোরিয়ার ব্লকবাস্টার মুভি ‘ওদে টু মাই ফাদার’ ছবির রিমেক।
তবে ছবির পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন, রাজ কাপুরের ছবি ‘মেরা নাম জোকার’ থেকে অনুপ্রাণিত ‘ভারত’। ভারতীয়-রাশিয়ান সার্কাসের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ছবিটি। স্ট্রাপিজ ও রোপ স্টান্টের মিক্স স্টান্ট দেখা যাবে ছবিতে। তাইতো প্রথম লুকের ছবিতে সালমানকে স্ট্যান্টম্যান হিসেবে দেখানো হয়েছে।
এ ছবিতে প্রায় ৬০ বছর সময়কালকে তুলে ধরা হয়েছে ছবিতে। সালমানের মোট পাঁচটি লুক এই ছবিতে দেখা যাবে। থাকছে দিশা পাটানি। ‘ভরত’-এ তিনি একজন ট্রাপিজ আর্টিস্ট। সালমান-দিশা ছাড়াও এছবি রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রায় তিন বছর পর এছবি দিয়ে বলিউডে ফিরছেন পিগি চপস।
এ ছবিতে দেশীগার্লের চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। পরিচালক জানাচ্ছেন,এই চরিত্রের জন্য তার এমন একজন নায়িকা দরকার ছিল যে চরিত্রটির সঙ্গে সদ্ব্যবহার করতে পারবে। প্রিয়াঙ্কা সেদিক থেকে একেবারে পারফেক্ট। সালমান, দিশা ও প্রিয়াঙ্কা ছাড়া ‘ভারত’ ছবিতে অভিনয় করেছেন সুনীল গ্রোভার, সৌরভ শুক্লা, শশাঙ্ক অরোরা, টাবু ও আরও অনেকে।

No comments:
Post a Comment