নিজস্ব প্রতিনিধি: থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে থাকা চার কিশোর ও কোচ একে একে বের হয়ে আসছেন। তাদের উদ্ধারে আজ মঙ্গলবার তৃতীয় দিনের অভিযান শুরু হলে বিকেলের দিকে প্রথম ও তার ১৫ মিনিট পর দ্বিতীয় কিশোর গুহা থেকে বের হন। উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত থাই নেভি সিলের এক সদস্য সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। আগের দুই দিনের মত আজকেও উদ্ধার হওয়াদের গুহার প্রবেশমুখ থেকে অ্যাম্বুলেন্সে করে পাশের ফিল্ড হাসপাতালে নিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। তারপর তাকে হেলিকপ্টারে করে চিয়াং রাই শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আগের দুই দিনে উদ্ধার হওয়া ৮ কিশোরও ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, উদ্ধার হওয়া ৮ কিশোর আপাতদৃষ্টিতে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ আছেন। তাদেরকে নরম গলা ভাত খেতে দেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া কিশোর দের বেশকিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে যার সবগুলো রিপোর্ট পেলে তাদের স্বাস্থ্য নিয়ে চূড়ান্ত মূল্যায়ন করা যাবে। উদ্ধার হওয়া শিশুদের সঙ্গে এখনো দেখা করতে পারেনি তাদের স্বজনেরা। তবে জানালা দিয়ে স্বজনরা তাদের দেখতে পেয়েছে। চিঠির মধ্যদিয়ে যোগাযোগ করতে পেরেছে।এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যারয়ুথ চান ওচা গুহায় আটকে থাকা স্বজনদের সঙ্গে দেখা করেছেন। তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সোমবার প্রধানমন্ত্রীর গুহা এলাকা পরিদর্শনের কথা ছিল। কিন্তু এতে করে উদ্ধার কার্যক্রম ব্যাহত হতে পারে বলে তিনি চিয়াং রাই শহরে অবস্থান করেন। এখানেই তিনি স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেনএর আগে গত দুই দিনের অভিযানে গুহা থেকে ৮ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছিল। তখন গুহায় থাকা বাকী ৪ কিশোর ও কোচকে সঙ্গ দিতে ভেতরে থেকে গিয়েছিলেন এক চিকিৎসক ও থাই নেভি সিলের তিন সদস্য। আশা করা হচ্ছে খুব শিগগির তারা সবাই নিরপাদে গুহা থেকে বের হয়ে আসবেন। অভিযানের প্রধান সমন্বয়ক ও চিয়াং রাই প্রদেশের গভর্নর নারংসাক অসোট্টানাকর্ন জানান, মঙ্গলবার সকাল ১০ টা ৮ মিনিটে তৃতীয় দিনের মত অভিযানে যান উদ্ধারকর্মীরা। ১৯ সদস্যের একটি ডুবুরি দল এই উদ্ধার কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছেন।

No comments:
Post a Comment