চুরির বাইক ৪৬ বছরে উদ্ধার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 July 2018

চুরির বাইক ৪৬ বছরে উদ্ধার!




মোটরসাইকেল চুরির ৪৬ বছর পর তা ফেরত পেলেন মালিক। বিরল এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নেবরাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরের বাসিন্দা ডোনাল্ড ডো ভল্ট তার মোটরসাইকেলটি ফেরত পান।

জানা যায়, টাইয়াম্ফ টাইগার ১০০ মডেলের ওই বাইকটি ১৯৬৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চুরি হয়ে গিয়েছিল। এর মালিক নেবরাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরের বাসিন্দা ডোনাল্ড ডো ভল্টের বর্তমান বয়স ৭৩।
তার বাড়ির পেছনের উঠান থেকে চুরি হয়েছিল বাইকটি।

মোটরসাইকেলটি চুরির পর এর মালিক এটির বর্ণনা দিয়ে একটি ডায়েরি করেছিলেন। কিন্তু তখন সেটিকে আর খুঁজে পাননি। সে সময় ওই বাইকের মূল্য ছিল ৩০০ ডলারের মতো। এর রঙ ছিল কালো এবং নীল। ১৯৫৩ সালের মোটরসাইকেল ছিল এটি। তবে চুরির পর একে সামান্য পরিবর্তন করে ফেলা হয়।

পোর্ট অব লস অ্যাঞ্জেলেসের শুল্ক কর্মকর্তারা মোটরসাইকেলটির শনাক্তকরণ নম্বর দেখে জানতে পারেন, ১৯৬৭ সালের ফেব্রুয়ারি মাসে এটি চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

কাস্টম কর্তৃপক্ষ একে সিস করে কোনো বৈধ কাগজ না পেয়ে এবং এটি দীর্ঘদিন কাস্টম কাস্টডিতে মজুত রাখে। সম্প্রতি বাইকটির ইতিহাস ঘাটলে লস অ্যাঞ্জেলস কাস্টম পুলিশ এটি এর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেয়। চুরির বাইকটি ৪৬ বছরে উদ্ধারের এ ঘটনা দারুণ আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে ওই বাইকটির মূল্য ধরা হয়েছে ৯০০ মার্কিন ডলার।

ডো ভল্ট কখনোই ভাবতেই পারেননি এতো বছর পর মোটরসাইকেলটি তিনি আবার ফেরত পাবেন। বাইক ফিরে পেয়ে এর মালিক অত্যন্ত আনন্দিত। তবে মজার বিষয় হচ্ছে, প্রায় অর্ধ শতাব্দী আগের মতো বাইক নিয়ে ঘুরে বেড়ানোর বয়স তার নেই!

No comments:

Post a Comment

Post Top Ad