রাশিয়া বিশ্বকাপে ভক্তদের চুমুর শিকার হয়েছিলেন এক নারী সাংবাদিক। এ নিয়ে হৈচৈ পড়ে গিয়েছিলো। এ ঘটনায় লিঙ্গ বৈষম্য হয়েছে বলে ব্যাপক সমালোচনা হয়েছিলো। এবার নারী ভক্তদের চুমুর শিকার হয়েছেন এক পুরুষ সাংবাদিক।
এক ভিডিওতে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার টেলিভিশন চ্যানেল এমবিএনের সাংবাদিক জিওন জিওয়াং রিওল গত ২৮ জুন মাইক্রোফোন হাতে সরাসরি সম্প্রচারে থাকা অবস্থায় এক নারী অতর্কিত তাকে চুমু দেন। এর পরেও স্বাভাবিক ছিলেন ওই সাংবাদিক।সম্প্রতি বিশ্বকাপের সরাসরি প্রচারিত সংবাদে এক পুরুষ সাংবাদিককে চুমু দিয়েছেন দুই নারী। খবর বিবিসির।
কিন্তু অন্য পাশ থেকে আরেক ভক্ত তাকে চুমু দিলে তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। আর তার অপ্রস্তুত অবস্থার সুযোগ নিয়ে ওই দুই নারী অট্টহাসিতে ফেটে পড়েন।
এর আগে এই বিশ্বকাপে নারী সাংবাদিককে যৌন হেনস্তার পর পুরুষ হেনস্তাকারীকে যেভাবে নিন্দা করা হয়, এ ঘটনায় রাশিয়ান নারীরা কেন সে রকম নিন্দার শিকার হচ্ছেন না—এ নিয়ে সরগরম হয়ে উঠেছে দেশটির সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো।

No comments:
Post a Comment