তিন বছরের গর্ভবতীঃ জন্ম দিলেন ছাগলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 July 2018

তিন বছরের গর্ভবতীঃ জন্ম দিলেন ছাগলের

তিন বছর গর্ভবতী থাকার পরে মহিলা জন্ম দিলেন ছাগলের!
আবুজা, ০৯ ফেব্রুয়ারী- নাইজিরিয়ায় ঘটে যাওয়া এক অত্যাশ্চর্য ঘটনা সম্প্রতি সামনে এসেছে। পোর্ট হারকোর্ট এলাকার এক মহিলা তিন বছর গর্ভবতী থাকার পর একটি সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু সেই সন্তান কোনও মানবসন্তান নয়, বরং একটি ছাগশিশু। অন্তত এমনটাই দাবি করছে ‘ডেইলি পোস্ট’-সহ নাইজেরিয়ার একাধিক সংবাদপত্র সাইমন চিকয়ুর একটি ফেসবুক পোস্ট।

ছবি সৌজন্য: ফেসবুক
সাইমন চাকয়ুর ফেসবুক প্রোফাইলে তাঁর পরিচিতির জায়গায় লেখা রয়েছে, তিনি ‘পলিটিসিয়ান অফ দা ফেডেরাল রিপাবলিক অফ নাইজেরিয়া’-র ওয়ার্ড এক্সকো। ৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় ৫টা ১৭-এ তিনি বেশ কিছু ছবি সহযোগে তৈরি একটি ফেসবুক পোস্টে এই আজব খবর জানান। তাঁর পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, পোর্ট হারকোর্টের রুমুইয়োহা এনেকা এলাকার কারাকা কমিউনিটি হল-এ এই ছাগশিশু প্রসব করেছেন ওই মহিলা। তিনি নিজে আবিয়া রাজ্যের বাসিন্দা, এবং তাঁর স্বামী আকওয়া/ইবম রাজ্যের বাসিন্দা।
বিগত তিন বছর ধরে ওই মহিলা গর্ভবতী ছিলেন। তার পর যে শিশু তিনি প্রসব করেন, দেখা যায়, সেটির চেহারা একটি ছাগলের মতো। নাইজেরিয়ার সংবাদপত্রও তেমনটাই জানাচ্ছে।

বিচিত্র শিশু দেখতে ভিড় করা মানুষজন
ছবি সৌজন্য: ফেসবুক
মহিলার নাম কী, কিংবা কবে এই ঘটনা ঘটেছে, তা সুনির্দিষ্ট ভাবে জানাননি সাইমন। কী ভাবে ছাগশিশু গর্ভে ধারণ করলেন তিনি, তারও কোনও ব্যাখ্যা নেই। কিন্তু তাতে পোস্টটির জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। সাইমনের পোস্ট করা ছবিগুলি থেকে বোঝা যাচ্ছে, মানুষের গর্ভজাত এই ছাগশিশুকে দেখতে আশেপাশের এলাকার মানুষ ভিড় জমিয়েছিলেন।

সেই ফেসবুক পোস্ট
সাইমনের এই পোস্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী ‘ডেইলি নাইজেরিয়া নিউজ’-এর মতো একাধিক নামজাদা নিউজসাইটেও স্থান পেয়েছে এই খবর। সাইমনের পোস্টের নীচে কমেন্ট অংশেও কেউ কেউ এই খবরকে সত্য বলে দাবি করেছেন। যদি ঘটনাটি সত্য হয়, তা হলে পৃথিবীর অন্যতম আশ্চর্য হয়ে উঠবেন ওই মহিলা। 

No comments:

Post a Comment

Post Top Ad