গণধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা ছাগল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 July 2018

গণধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা ছাগল!

যৌন বিকৃতির নতুন নজির। কুকুরের পর এবার ছাগল। কয়েকদিন আগে লেকটাউনে একটি কুকুরকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল ভারতের হরিয়ানায়। তবে এবার বিকৃতকামের শিকার একটি অন্তঃসত্ত্বা ছাগল।

আসলুর অভিযোগ, বেশ কয়েকদিন ধরে ছাগলটি নিখোঁজ ছিল। অভিযুক্তরা এর আগেও এ ধরণের কাজ করতে গিয়েছিল।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ তারিখ ছাগলটির দেহ উদ্ধার হয়। এর পরেই ছাগলটির মালিক আসলু থানায় ৮ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করে।
ঘটনার পরেই পলাতক রয়েছে ওই ৮ অভিযুক্ত। ইতিমধ্যে মৃত ছাগলটির শারীরিক পরীক্ষা করা হচ্ছে।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। এমন বিকৃত ঘটনার পরেই অভিযুক্তদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন পশুপ্রেমী সংগঠনগুলো।

No comments:

Post a Comment

Post Top Ad