রাজ্যে বিজেপি আনতে ঈশ্বরের দ্বারস্থ বিজেপি নেত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 July 2018

রাজ্যে বিজেপি আনতে ঈশ্বরের দ্বারস্থ বিজেপি নেত্রী


জয়ন্ত সাহা, আসানসোলঃ আসানসোল ও পুরুলিয়াতে রাজনীতিক হানাহানি রুখতে ও বিজেপিকে সরকারে আনতে এবার আসানসোলের ঘাঘর বুড়ি মন্দিরে ঈশ্বর এর দ্বারস্থ হলেন রাজ্যের বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র ঘনিষ্ঠ প্রিয়াঙ্কা তিবরেওয়াল।

শনিবার সকালে নিজের জন্মদিন উপলক্ষ্যে মন্দিরে এসে এমনটাই বললেন তিনি। তিনি বলেন যে ভাবে রাজ্য জুড়ে বিশেষত আসানসোল পুরুলিয়াতে রাজনৈতিক হানাহানি চলছে তা রাজ্যের পক্ষে ক্ষতিকর। সবাই কেই থাকতে হবে। যে ভাবে ঈশ্বরের দয়ায় মমতা ব্যানার্জী সরকারে এসেছেন ঠিক সেভাবে বিজেপি ও সরকারে আসবে। তারই প্রার্থনা। এর পর তিনি আসানসোলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যান।

No comments:

Post a Comment

Post Top Ad