জলের কল থেকে পড়ছে সোনার টুকরো - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 July 2018

জলের কল থেকে পড়ছে সোনার টুকরো



জলের কল খুললেই বের হচ্ছে সোনার টুকরো! এ হাত টানাটানির যুগে মার্কিন মুলুকে একেবারে উলটপূরাণ। না, ঠিক উলটপূরাণ নয়, সোনা পূরাণ বলা চলে।
একটা ছোট সোনার চেন তৈরি করতে গেলে যেখানে মধ্যবিত্ত বাঙালি খবরের কাগজের পাতায় দাম খোঁজে। তখন পশ্চিম আমেরিকার মনটোনা প্রদেশের হোয়াইট হলের কিছু ঘরে কল খুললেই পানির সঙ্গে বেরিয়ে আসছে সোনার টুকরো।
কল খুললেই পানির সঙ্গে ঝরে পড়ছে কুচি কুচি সোনা। আর সোনার কুচির আভায় সে পানির রঙই আলাদা রকম। বাসন ধোয়ার সময় অনেকে দেখতে পাচ্ছেন, সাদা প্লেটের মধ্যে বিন্দু বিন্দু সোনার কুচি।
মনটোনা প্রদেশের এক বাসিন্দা ফেসবুকে জানালেন, আজ সকালেই তিনি এক বালতি পানিতে অনেকটা সোনা পেয়েছেন।
সবার আগে নাকি এক ভদ্র মহিলা প্রথমবার আবিষ্কার করেন, কলের পানি থেকে সোনা বের হচ্ছে। তিনি প্রথমে ভেবেছিলেন, তার সোনার হারটাই হয়তো ছিড়ে গেছে।
কিন্তু মার্কিনিরা বড্ড বাস্তববাদী। খাওয়ার আগেই পেট খারাপের কথা ভাবে। তাই কলের পানিতে সোনা বের হওয়ার আনন্দে নাচানাচি না করে তারা উল্টো ক্ষোভ প্রকাশ করছেন।
ওই সব মার্কিন নাগরিক বলছেন, পানিতে সোনা বেরোচ্ছে মানে এটা খেলে বড় অসুখ হবে। তাদের আশঙ্কা, পানির সঙ্গে মিশে থাকতে পারে আরো বিষাক্ত
তাদের বক্তব্য, সোনা ভারী ধাতু। তাই চোখে দেখা যাচ্ছে। তাহলে খালি চোখে দেখা যায় না এমন বিষাক্ত কিছুও তো পানিতে মিশে থাকতে পারে। তাই প্রতিবাদ চলছে, ক্ষোভও হচ্ছে।
তাদের কথা শুনে মনে হচ্ছে, পানি হলো পান করে তৃষ্ণা মেটানোর জন্য, সোনা তো জুয়েলারি শপে গিয়ে কিনতে পারব।
আসলে ঘটনা হলো যেসব বাড়ির কল থেকে সোনার টুকরো বেরোচ্ছে তার কিছুটা দূরেই একটা সোনার খনি আছে, কোনোভাবে সোনার খনি থেকে বর্জ্য পদার্থগুলো বেরিয়ে পানির সঙ্গে মিশছে। তাই ক্ষোভ হচ্ছে মার্কিন মুলুকে।

No comments:

Post a Comment

Post Top Ad