গুরুর মরদেহ ডিপফ্রিজে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 July 2018

গুরুর মরদেহ ডিপফ্রিজে!


মৃত ঘোষণার পরও ভারতীয় এক গুরুকে ছয় সপ্তাহ ধরে তার আশ্রমে ডিপ ফ্রিজে রাখা হয়েছে। ভক্তদের আশা, তিনি পুনরায় জীবিত হবেন।
আশুতোষ মহারাজ নামের ওই গুরুকে ২৯ জানুয়ারি ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। কিন্তু ভক্তরা তার মরদেহ পাঞ্জাবের ছোট্ট একটি শহরের আশ্রমে ফ্রিজে রেখে দেন।
মহারাজ ভারতের অন্যতম একজন গুরু দেশে বিদেশে যার লাখ লাখ ভক্ত রয়েছে।
আশ্রমের মুখপাত্র স্বামী বিশালানন্দ জোর দিয়ে বলেন, তাদের গুরু মারা যায়নি। তিনি ধ্যানের সমাধি স্তরে রয়েছেন। তবে এখনো সচেতন।
বিশালানন্দ এএফপিকে জানান, ভক্তরা গুরুর ধ্যান ভাঙার অপেক্ষায় রয়েছেন। গুরুর ধ্যান না ভাঙা পর্যন্ত আশ্রম খোলা রাখা হবে এবং ভক্তরা ধ্যান করবে।
তিনি জানান, গুরুজী ভক্তদের ধ্যানের মধ্যে বলছে যে, তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত  যেন তার দেহ রক্ষা করা হয়।
এক ব্যক্তি গুরুর মরদেহ ফ্রিজে রাখার কারণে আদালতে চ্যালেঞ্জ করেন। তিনি নিজেকে গুরুর সাবেক ড্রাইভার বলে দাবি করেন। গুরু সম্পত্তির অংশ দাবিকারী কিছু ভক্ত গুরুর দেহ বের করতে দিচ্ছে না বলে অভিযোগ করে ওই ব্যক্তি।
হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর আদালত ওই ব্যক্তির আবেদন খারিজ করে দেন।
আদালতের রুলিং থাকায় এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাচ্ছে না, জানান জেষ্ঠ্য এক পুলিশ কর্মকর্তা।
বিশালানন্দ জানান, অনেক ধর্মীয় সাধু হিমালয়ের শীতল তাপমাত্রায় কয়েক মাস ধ্যানের সমাধি স্তরে কাটিয়েছেন বলে ইতিহাসে রয়েছে এবং তারা পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
লখবিন্দর সিং নামের একজন ভক্ত বলেন, আমরা চোখ বুজলে দেখি আমাদের গুরু আমাদের বলছেন, তিনি পুনরায় ফিরে আসবেন।

No comments:

Post a Comment

Post Top Ad