মানুষের কাটা হাত খুবলে খাচ্ছে কুকুর।সোমবার কোচবিহার শহরের এমন চিত্রই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। শহরের দেশবন্ধু মার্কেট সংলগ্ন পি ডাবলু ডি অফিস চত্বরে একটি কুকুর মানুষের কাটা হাত মুখে নিয়ে ঢুকে পড়ে। অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনের বিষয়টি নজরে আসে। কুকুরের মুখে মানুষের কাটা হাত দেখে চাঞ্চল্য ছড়ায়।কোচবিহার এমজেএন হাসপাতালের সুপার জয়দেব বর্মন বলেন, গতকাল রাতে একটি দুর্ঘটনায় আহতের হাত অপারেশন করে বাদ দেওয়া হয়। ওই রোগীর বাড়ির লোকজন সই করে কাটা হাতটি নিয়ে যায়। তারা হয়তো রাস্তায় কোথাও সেটিকে ফেলে দিয়েছে। পড়ে সেটি কুকুর মুখে করে নিয়ে যায়। এর আগেও কোচবিহার এম জে এন হাসপাতাল চত্বরে কাটা হাত ও পা নিয়ে কুকুরের খুবলে খাওয়ার ঘটনা ঘটেছিল। বার বার আমন ঘটনায় শহরের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এমন অমানবিক দৃশ্য ঠেকাতে প্রশাসনের যথাযথ ব্যাবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন শহরের বাসিন্দারা।
সূত্র: প্রেসকার্ড

No comments:
Post a Comment