বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে দাঁড়ালেন শারিরীক প্রতিবন্ধী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 July 2018

বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে দাঁড়ালেন শারিরীক প্রতিবন্ধী!



আসানসোল :নিজের শারিরীক প্রতিবন্ধকতা উপেক্ষা করে বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে দাঁড়ালেন এক হিমোফিলিয়া রোগী। কুলটির মিঠানী গ্রামের বাসিন্দা সুশান্ত মুখোপাধ্যায়। জন্মগত ভাবে হিমোফিলিয়া রোগে আক্রান্ত।সুশান্ত বাবুর ইচ্ছে হয় হীরাপুরের প্রান্তিক বৃদ্ধাশ্রমের আবাসিকদের একদিনের জন্য দত্তক নেবেন। সুশান্ত বাবু একটি ছোট দোকান চালান। নিজের শারিরীক অসুস্থতা ও আর্থিক অনটনের জন্য একার পক্ষে ওই গুরু দায়িত্ব নেওয়া সম্ভব ছিল না। তাই নিজের মনের কথা বন্ধুদের জানিয়েছিল। বন্ধুরা পাশে দাঁড়িয়েছিল সুশান্ত বাবুর।
তাই মঙ্গলবার সারাদিন ধরে আসানসোলের হীরাপুরের প্রান্তিক বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধাদের সাথে চলল সারাদিন ধরে জল খাবার, খাওয়া দাওয়া আর বিকেলে খাবার খাইয়ে সারাদিন ধরে গান বাজনা নাচ সবে মিলে আনন্দ দিল বৃদ্ধাশ্রমের আবাসিকদের। আবাসিকরাও সুশান্ত বাবুর এই উদ্যোগকে প্রশংসা করার পাশাপাশি তার সুস্থতা কামনা করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad