হট লুকে শুভশ্রী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 July 2018

হট লুকে শুভশ্রী!


শেষ হয়েও হইল না শেষ। কথা বলছি রাজশ্রীর হানিমুন নিয়ে। প্রেমের জোয়ারে গা ভাসিয়ে নিউইয়র্কের রাস্তায় ঘুরছেন রাজ শুভশ্রী। হট লুকের এই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন টলি ডিভা। আর তা নিয়েই লোক জন বলা বলি করছে এই প্রেম আর থামার নয়। অনেকে আবার বলছেন দুবাই সফর শেষ করে বউকে নিয়ে নাকি হানিমুন করতেই নিউইয়র্ক পাড়ি দিয়েছেন রাজ।টলিউডের এই হিট কাপল শিরোনাম থেকে সরে যাওয়ার নয়। কারণ তাদের প্রেম,বিচ্ছেদ, আবার সম্পর্ক, এমনকি তাদের বিয়ে সব কিছু নিয়ে কম জলঘোলা হয়নি। বিয়ের পর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন রাজ।

‘অ্যাডভেঞ্চার অফ জোজো’ সিনেমার শুটিং করতে বউকে নিয়েই অরুণাচল গিয়েছিলেন টলিউডের চকোলেট বয়। তবে কাজের মাঝে বউকে সময় দিতেও ভোলেননি তিনি। কাজ শেষ করেই দুবাই তে টুকরো হানিমুন টাও সেরে ফেলে ছিলেন তিনি। তবে সেই হানিমুনে কি আর মন ভরে। তাই এই নিউইয়র্ক যাত্রা।

No comments:

Post a Comment

Post Top Ad