পৈতৃক ভিটে কার? জখম ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 July 2018

পৈতৃক ভিটে কার? জখম ১



পৈতৃক সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে গুরুতর আহত এক ৷ ঘটনাটি হীরাপুর থানার অন্তর্গত রামবাঁধ অঞ্চলের ৷ শুক্রবার সকালে পেশায় অটো চালক ধনঞ্জয় সাউ (৪৭) আর্থিক অনটনে পড়ে রামবাঁধ অঞ্চলে পৈত্রিক বাড়িতে পরিবার নিয়ে থাকার মনস্থির করে বাড়ি সাফাই করতে গেলে ৷ বাবা গোপাল প্রসাদ সাউ (৬৬) ও ছোটো ভাই শশীকান্ত সাউয়ের হাতে আক্রান্ত হয় ৷ধনঞ্জয় সাউয়ের বউ ধনী সাউয়ের অভিযোগ শ্বশুর ও দেওর তাদের ঘরে ঢুকতে দিতে চায়না ৷ ইতিপূর্বে এ নিয়ে অশান্তি হওয়াতেই তারা ঘর ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে ৷ পরিবারে আর্থিক অনটন শুরু হওয়ায় তারা বাড়ি ফেরার মনস্থির করায় এই অশান্তি ৷ শ্বশুর ও দেওর তার স্বামী ধনঞ্জয়কে ঘর বন্দি করে মারধর করে এবং ধারালো ছুরি দিয়ে আঘাত করে ৷ বর্তমানে ধনঞ্জয় গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷এক দিকে ভাই ও বাবা  জানায় যে আমাদের মারতে  গিয়ে হাতে চোট  লাগা অস্বীকার করেন।

No comments:

Post a Comment

Post Top Ad