নাক দিয়ে টাইপ কিবোর্ড! গিনিস বুকে নাম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 July 2018

নাক দিয়ে টাইপ কিবোর্ড! গিনিস বুকে নাম




নাক দিয়ে মাত্র ৩.৪৩ সেকেন্ডে সম্পূর্ণ ইংরেজি বর্ণমালা টাইপ করে গিনেজ বুকে লিখিয়েছেন মো. খুরশীদ হোসেন নামে এক ভারতীয় নাগরিক। এ জন্য তাকে গত কয়েকমাস প্রতিদিন গড়ে ৬ ঘণ্টা চর্চা করতে হয়েছে। সূত্র : আইবিটি।
একই সময়ে তিনি ১০৩-ক্যারেক্টারের একটি ইংরেজি বাক্য লিখতে সময় নেন মাত্র ৪৭ সেকেন্ডে।
এর আগের রেকর্ডটিও ছিল এক ভারতীয় নাগরিকের দখলে। ২০০৮ সালে দুবাইতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ওই ভারতীয় একটি ইংরেজি বাক্য লিখতে সময় নেন ১ মিনিট ৩৩ সেকেন্ড।
প্রতিযোগিতার সময় ২৩ বছর বয়সী খুরশীদের দু’হাত পেছন দিক থেকে বাধা ছিল। এ সময় তাকে ঘিরে রেখেছিল অসংখ্য ভক্ত ও মিডিয়াকর্মী। টাইপ করা লেখা দেখার জন্য কি-বোর্ডের সঙ্গে বড় আকারের মনিটর লাগানো ছিল।
অসাধারণ এই সাফল্যে খুরশীদ বলেন, সফলতা লাভের জন্য প্রত্যেক পদক্ষেপই গুরুত্বপূর্ণ। অক্ষরের অবস্থান নির্ণয়ের জন্য আমাকে একচোখ বন্ধ রাখতে হয়েছিল। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad