এলাকাটি নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলার পর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেন জওয়ানরা। এখনও পর্যন্ত গুলির লড়াইয়ে ৩ জঙ্গি নিহত হয়েছে। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার হয়েছে। জানা গেছে, চার জঙ্গি ওই এলাকায় লুকিয়ে ছিল। ফলে অভিযান জারি রয়েছে। এদিকে, এলাকাটি নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলার পর স্থানীয় কিছু মানুষ তাদের লক্ষ্য করে ইট ছোড়ে। গতকাল কুলগামে সেলিম আহমেদ নামে এক পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার তাঁকে বাড়ি থেকে অপহরণ করেছিল জঙ্গিরা। আজ নিকেশ হওয়া জঙ্গিরা ওই অপহরণের সঙ্গে যুক্ত ছিল বলে সন্দেহ।

No comments:
Post a Comment