ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে নিহত ৭ মাওবাদী। এদের মধ্যে ৩ জন মহিলা রয়েছে।বৃহস্পতিবার সকালে দান্তেওয়াড়া-বীজাপুর সীমান্তর কাছে তিমেনার জঙ্গল থেকে দেহগুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২ টি ইনসাস রাইফেল, ২ টি ৩০৩ রাইফেল ও একটি বোর রাইফেলও উদ্ধার হয়েছে। রাজ্য পুলিশের অ্যান্টি মাওয়িস্ট অপারেশনের DIG সুন্দররাজ P জানান, আজ ভোর ৬ টা নাগাদ মাওবাদী বিরোধী অভিযান শুরু হয়। দান্তেওয়াড়া জেলার জঙ্গল থেকে অপারেশন শুরু হয়।
পুলিশের তরফে জানানো হয়, অভিযানে তারা তিমিনার ও পুসনার গ্রাম ঘিরে ফেলে। তখন মাওবাদীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। দু'পক্ষের গুলি বিনিময় শুরু হয়। গুলি বিনিময় শেষে উদ্ধার হয় ৭ মাওবাদীর দেহ।
এখনও চলছে তল্লাশি অভিযান।

No comments:
Post a Comment